ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে উত্তরা থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা জনবল নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, চলছে অনলাইনে আবেদন যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি সূরা আবাসার শিক্ষা: কাউকে অবহেলা নয়, কৃতজ্ঞতা ও পরকালের প্রস্তুতি চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম ৮১ বিলিয়ন ডলারের আইপিওতে ইতিহাস গড়ল এআই কোম্পানি অ্যানথ্রপিক

ঢাকা–সিলেট মহাসড়কে মাধবপুরে নোহা ও কনক্রিটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:ফোরকান উদ্দিন রোমানঃ

ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সুশান পাম্পের সামনে আজ সকাল ৯টার দিকে একটি নোহা প্রাইভেটকারের সঙ্গে কনক্রিটবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নোহা গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা কনক্রিটবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নোহার সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং উইন্ডশিল্ড ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত চালককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি দেখা দেয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

ঢাকা–সিলেট মহাসড়কে মাধবপুরে নোহা ও কনক্রিটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত

আপডেট টাইম : ০৩:৩৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬