বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

বগুড়ায় পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার সন্ধ্যায় র‌্যাব-১২ সদস্যদের সহযোগিতায় শহরের জয়পুরপাড়া এলাকায় অবস্থিত ‘মা পলি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কারখানা বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। এ সময় র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, অভিযানকালে দেখা গেছে কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছে। এ সময় ১ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইনে কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com