ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

ডুমুরিয়াকে ‘জিরো কমপ্লেইন’ থানায় রূপান্তরের উদ্যোগ

স্থানীয় বাসিন্দাদের দ্রুত সেবা প্রদান এবং পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়াতে খুলনার ডুমুরিয়া থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হলে জনভোগান্তি কমবে এবং দক্ষ ও দায়িত্বশীল পুলিশি সেবা নিশ্চিতের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা করা হচ্ছে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বাসস’কে এ উদ্যোগের কথা জানিয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী, একজন সার্কেল অফিসার থানার সামগ্রিক কার্যক্রম তদারকি করবেন। ডুমুরিয়া থানার আয়তন প্রায় ৪৫৪ বর্গকিলোমিটার। সেখানে প্রায় ৩ লাখ ৪৩ হাজার ৮৯৯ জন মানুষের বসবাস।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উন্নত পুলিশি কার্যক্রম ও জবাবদিহিতা জোরদারের মাধ্যমে এলাকায় শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

স্থানীয়দের অভিযোগ, ডুমুরিয়ায় বিভিন্ন সরকারের সময়ে চাঁদাবাজি ও ভূমি দখলের ঘটনা ঘটেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সংসদ সদস্য আলী আসগর লবি চাঁদাবাজি ও অবৈধ ভূমি দখলের বিরুদ্ধে সোচ্চার হন। তিনি বাসিন্দাদের সুরক্ষার আশ্বাস দেন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে উৎসাহিত করেন।

আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক আড়ালে থাকা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন এই আইনপ্রণেতা।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ডুমুরিয়া থানাকে নির্বাচিত করা হয়েছে।

তিনি আরও জানান, মানুষ দ্বিধাহীনভাবে পুলিশের কাছে অভিযোগ করতে পারবে। জীবন ও সম্পত্তির নিরাপত্তার জন্য পুলিশি সহায়তা নিশ্চিত করতে প্রক্রিয়াটি সহজ করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান বলেছেন, ‘জিরো কমপ্লেইন’ থানার উদ্যোগ বাস্তবায়ন শুরু হলে পুলিশের সেবার বিষয়ে জনগণের কোন অভিযোগ থাকবে না।

তিনি আরও বলেন, জনসেবা উন্নত করতে জনবল বাড়ানো হবে এবং দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। এতে জনগণের হয়রানি কমবে এবং পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। এটি হবে আধুনিক পুলিশিং ব্যবস্থা।

ডুমুরিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, উপজেলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য থানায় চারটি স্থায়ী ফাঁড়ি রয়েছে। এছাড়া অস্থায়ী ফাঁড়ি এবং একটি তদন্ত কেন্দ্র রয়েছে।

তবে জিরো কমপ্লেইন থানার উদ্যোগ বাস্তবায়ন বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলেও উল্লেখ করেন তিনি।

ওসি আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আয়তনের দিক থেকে খুলনার সবচেয়ে বড় উপজেলা ডুমুরিয়া। এ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষি ও চিংড়ি চাষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

ডুমুরিয়াকে ‘জিরো কমপ্লেইন’ থানায় রূপান্তরের উদ্যোগ

আপডেট টাইম : ০৩:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬