ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী তাহিরপুরের হাজারো শ্রমিকের মুখে হাসি ফোটার অপেক্ষা, শনিবার থেকে খুলছে জাদুকাটা নদী দুর্গাপূজায় দুই বাংলার আট সিনেমা অস্ট্রেলিয়ায় ডাক্তার দেখিয়ে সেখানেই পুনর্বাসন করবেন নাহিদ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গু/লি করে হ/ত্যা ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ সিরিয়ায় আসাদ আমলের আধাসামরিক বাহিনীর নেতা কায়ালি গ্রেপ্তার বিশ্ব খাদ্য দিবস আজ

কোকোর স্ত্রী দেখা করলেন বন্দি খালেদা জিয়ার সঙ্গে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পুত্রবধূ প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

আজ মঙ্গলবার বিকেলে শর্মিলা রহমান সিঁথি বিএসএমএমইউতে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এক ঘণ্টার বেশি সময় তিনি শাশুড়ির পাশে অবস্থান করেন।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, সাক্ষাতের কথা ছিল, কিন্তু সাক্ষাৎ হয়েছে কি-না, বিষয়টি আমার জানা নেই।

দলের অপর এক সূত্র জানায়, চলতি মাসের ৩ তারিখ (আগস্ট) শর্মিলা রহমান সিঁথি মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন। এরপর আজ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য গত ১ এপ্রিল খালেদা জিয়াকে বিএসএমএমইউয়ে আনা হয়। এরপর থেকে তিনি এখানে রয়েছেন। দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেড় বছরের বেশি সময় ধরে কারাগারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

কোকোর স্ত্রী দেখা করলেন বন্দি খালেদা জিয়ার সঙ্গে

আপডেট টাইম : ১০:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯