ক্রীড়া প্রতিবেদক : গেল মাস দুয়েকের বেশি সময় ধরে ইনজুরিতে ভুগছেন নাহিদ রানা। খেলতে পারেননি বেশ কয়েকটি সিরিজেও। মিরপুর শেরে-ই-বাংলায় মাঠে ফেরার লড়াইয়ে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই পেসার। গেল মাসের শেষ দিকে আবারও কোমরের নিচে চোট পেয়েছিলেন নাহিদ।
এরপর স্ক্যানও করা হয়েছিল। সেখানে গুরুতর কিছু পাওয়া যায়নি, তবে ব্যথা অনুভব করছিলেন তিনি। ফলে বোলিং করতে পারছেন না লম্বা সময়। উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতে আবারও অস্ট্রেলিয়া গিয়েছেন নাহিদ।
সেখানে পৌঁছে আগামী সোমবার ডা. পিটার দি আলেসান্দ্রোকে আবারও দেখানোর কথা রয়েছে। পরে সেখানেই ১০ দিনের রিহ্যাব সেশন করবেন এই পেসার। বিসিবি সূত্রে জানা গেছে, এরপরে দেশে ফিরে আরও ৩ থেকে ৪ সপ্তাহ নিজের ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন টাইগার এই পেসার। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলা হচ্ছে না এই পেসারের।
তাহলে কবে নাগাদ মাঠে ফিরতে পারেন নাহিদ। রিহ্যাব প্রক্রিয়া সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে থ্রি ডি টুর্নামেন্টের টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে ফিরতে পারেন নাহিদ রানা।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















