ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে উত্তরা থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা জনবল নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, চলছে অনলাইনে আবেদন যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি সূরা আবাসার শিক্ষা: কাউকে অবহেলা নয়, কৃতজ্ঞতা ও পরকালের প্রস্তুতি চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম ৮১ বিলিয়ন ডলারের আইপিওতে ইতিহাস গড়ল এআই কোম্পানি অ্যানথ্রপিক

চট্টগ্রামে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন, তদন্তে ৪ সদস্যের কমিটি

জেলার সীতাকুণ্ডে ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুর্ঘটনার পর ঘটনা তদন্তে এ কমিটি গঠন করা হয়।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এরই মধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। পরে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

চট্টগ্রামে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন, তদন্তে ৪ সদস্যের কমিটি

আপডেট টাইম : ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬