ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত কফি পান করার ৫ উপকারিতা সঙ্গীর সঙ্গে খাবার খেলে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করা ‘নিরাপদ, টেকসই, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাবিতে দাবা টুর্নামেন্ট ৯ অক্টোবর বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি উলিপুর সীমান্ত বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি, গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে : রেলপথ মন্ত্রী প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রোয়াংছড়িতে দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র দেবতাখুম আবারও আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার থেকে শর্তসাপেক্ষে পর্যটকদের প্রবেশের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার (২০ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি টানা ভারী বর্ষণে বান্দরবান জেলার নদী, ছড়া ও ঝিরিতে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে গত ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম পর্যটনকেন্দ্রে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় ২১ জুলাই থেকে দেবতাখুম পর্যটনকেন্দ্র শর্তসাপেক্ষে পুনরায় উন্মুক্ত করা হয়েছে।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পর্যটক বহনকারী কোনো মোটরসাইকেল, চাঁদের গাড়ি বা ব্যক্তিগত যানবাহন কচ্ছপতলী বাজারের পর যেতে পারবে না। সব যানবাহন কচ্ছপতলী বাজারে অবস্থান করবে। সেখান থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ পর্যটকদের হেঁটে যেতে হবে। এছাড়া নৌপথেও যাতায়াত করা যাবে।

নৌপথে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক পর্যটকের জন্য লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। লাইফ জ্যাকেট ছাড়া কাউকে নৌযানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

এছাড়া পর্যটকদের নিজ নিজ নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি বাসস’কে বলেন, আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত, পাহাড়ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে প্রয়োজন অনুযায়ী পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করা হতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত

রোয়াংছড়িতে দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট টাইম : ০৪:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬