শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ যাত্রী আটক

  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৪০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন নামে এক যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

রোববার দুপুর ১টার দিকে নভোইয়ারের ভিকিউ ৯৩৪ বিমানে কক্সবাজার থেকে অবতরণের পর শাহজালালের বহিরাঙ্গন থেকে তাকে আটকের পর ওই ইয়াবা জব্দ করে আর্মড পুলিশ। আটক জসিম উদ্দিনের বাড়ি কক্সবাজার টেকনাফের উখিয়ায়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, ওই যাত্রী নভোএয়ারযোগে শাহজালালে অবতরণের পর বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে ইয়াবার বিষয়টি অস্বীকার করেন।

পরে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করলে তিনি ইয়াবা পরিবহনের বিষয়টি স্বীকার করেন। নিজ পেটে বিশেষ বেল্ট দিয়ে বাঁধা ইয়াবার প্যাকেট বহন করছিলেন তিনি। সেখান থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে

বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com