বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কিলার মিঠু অস্ত্রসহ গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৪৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর মিরপুরের কুখ্যাত ‘শাহাদাত বাহিনীর সদস্য কিলার মিঠু (৩০) ওরফে নজরুলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব। সোমবার রাতে (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৪-এর এএসপি সাজেদুল ইসলাম সজল।

তিনি জানান, মিরপুরের কুখ্যাত শাহাদাত বাহিনীর সদস্য নজরুল ওরফে কিলার মিঠুকে সাভারের হেমায়েতপুর থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে রাস্তায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ মিঠুকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু শাহাদাত বাহিনীর কিলিং মিশনের অন্যতম সদস্য বলে জানান। শাহাদাত বাহিনীর প্রধান শাহাদাতের সঙ্গে চুক্তির মাধ্যমে হত্যাকাণ্ড ঘটাতো মিঠু। তার নামে একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com