ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

উত্তরা পশ্চিম থানায় আলামতের গাড়িতে এডিস নির্মূল অভিযান

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: এডিস মশার বংশ বিস্তাররোধে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আলামতের জব্দকৃত যানবাহনে পাউডার ছিটিয়ে ও ফগার মেশিন প্রয়োগের মাধ্যমে এডিস মশা নির্মূলে কর্মসূচি সম্পন্ন করেছে উত্তরা পশ্চিম থানা কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ডিএমপি উত্তরা জোনের এডিসি মিজানুর রহমানের উপস্থিতিতে এই পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। ডিএনসিসি’র মশক নিধন কর্মী দ্বারা ফগার মেশিন প্রয়োগসহ থানা কর্তৃপক্ষ পরিত্যক্ত গাড়িগুলোতে পাউডার ছিটায়। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ তপন চন্দ্র সাহা, ওসি অপারেশন আলমগীর গাজী, ওসি তদন্ত কাজী আবুল কালামসহ অন্যান্য অফিসারগণ পাউডার ছিটিয়ে উক্ত কাজে অংশগ্রহণ করেন।

এ সময় এডিসি মিজানুর রহমান প্রতিবেদককে জানান, যেহেতু পুলিশের বিচরণ সর্বক্ষেত্রেই রয়েছে তাই আমরা এডিস মশা নির্মূলে ঝুঁকিপূর্ণ স্থানগুলো শনাক্ত করে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। বিশেষ করে আজকে আমরা উত্তরা পশ্চিম থানায় বিভিন্ন সময়ে আলামতের পরিত্যক্ত গাড়িগুলোতে ফগার মেশিন ও পাউডার ছিটিয়েছি, যাতে দীর্ঘদিনের পড়ে থাকা গাড়িগুলোতে এডিস মশা বংশ বিস্তার না করতে পারে এবং সেই সাথে ময়লা-আবর্জনা একত্রিত করে পুড়িয়ে ফেলা হচ্ছে।

ডেঙ্গু ও এডিস মশা নির্মূলে জনসচেতনতামূলক প্রচারণায় উত্তরা পশ্চিম থানার ভূমিকা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, উত্তরা পশ্চিম থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলাসহ জনগণের মাঝে এডিস মশা নির্মূল ও প্রতিরোধে আমাদের অফিসাররা ডিউটি এলাকায় সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। এটি মূলত আমাদের জনকল্যাণ কাজের অংশ হিসেবে করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

উত্তরা পশ্চিম থানায় আলামতের গাড়িতে এডিস নির্মূল অভিযান

আপডেট টাইম : ১১:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯