ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার : বিমান মন্ত্রী ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন মৃধাবাড়ি থেকে কাজলা সড়ক-ফুটপাত দখলমুক্ত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো:

মোঃ মুক্তাদির হোসেনঃবিশেষ প্রতিনিধিঃসাম্প্রতিক টানা বৃষ্টিতে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের পদ হারবাইদ কালু মার্কেট হতে মারুকা যাওয়ার রাস্তাটি পানিতে তলিয়ে চরম বেহাল দশায় পরিণত হয়েছিল। ৬০০ ফুটের এই রাস্তাটির প্রায় ৫৫০ ফুট অংশই বৃষ্টির পানিতে ডুবে থাকায় পদ হারবাইদ ও মারুকা উত্তরপাড়ার বাসিন্দাদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ার উপক্রম হয়।

​এলাকাবাসীর এই ভোগান্তি ও মানবিক দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এগিয়ে আসেন পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার। তাঁর অর্থায়নে এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে পদ হারবাইদ ও মারুকা উত্তরপাড়ার সংযোগস্থলে পানির ওপর দিয়ে চলাচলের জন্য একটি দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়।

​সাঁকোটি নির্মাণের ফলে সাময়িকভাবে হলেও যাতায়াতের সুব্যবস্থা হওয়ায় স্বস্তি ফিরে এসেছে পদ হারবাইদ ও মারুকা উত্তরপাড়া বাসীর মাঝে। স্থানটিতে চলাচলের বিকল্প মাধ্যম হওয়ায় জাকির সরকারের এই জনকল্যাণমুখী কাজের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় সকল শ্রেণী-পেশার মানুষ।

​স্থানীয় বাসিন্দারা জানান, “রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও সাম্প্রতিক বৃষ্টিতে প্রায় পুরোটাই তলিয়ে যায়। বাঁশের সাঁকোটি তৈরি হওয়ায় এখন আমরা অন্তত নিরাপদে হেঁটে চলাচল করতে পারছি। এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য আমরা জাকির সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা

গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো:

আপডেট টাইম : ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬