ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে ৮৩,৪৮,৮৩৬৯ টাকা ভূমি উন্নয়ন কর আদায় গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন  ফেলে রাখা ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা কালীগঞ্জে তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে ,,,,,,,,,,,,,,,, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমামুল হাসান হেলালের শুভ জন্মদিন অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী মজিবুর আজ পথে বসেছেন কান্না কন্ঠে বলেন রোমে কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত বিমানের BG306 ও BG305 ফ্লাইট, যাত্রীদের হোটেলে রাখা হয়েছে

রাঙ্গামাটিতে ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

জেলার বিভিন্ন ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে আজ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার বিকেলে বিভিন্ন ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য কৃষিবিদ মৈত্রী চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমাসহ বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের খেলোয়াড়দের অনেক সুনাম রয়েছে। পাহাড় থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় উঠে এসেছে। এর ধারাবাহিকতা রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দকে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে পাহাড়ের প্রত্যন্ত এলাকা থেকে খেলাধুলার মাধ্যমে নতুন নতুন মেধাবী খেলোয়াড়দের তুলে আনার আহবান জানান।

অনুষ্ঠানে জেলার সর্বমোট ৬৫টি ক্লাব, সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে ৮৩,৪৮,৮৩৬৯ টাকা ভূমি উন্নয়ন কর আদায়

রাঙ্গামাটিতে ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০৬:১৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬