ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, বাবা-মেয়ে গুরুতর জখম চার বছর ধরে অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার বিরুদ্ধে বিবাহ সন্তান ও চাকুরির তথ্য গোপনের অভিযোগ প্রেমের প্রথম অবস্থায় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় মাদক,জোয়া, চাঁদাবাজি মুক্ত করতে সামাজিক উদ্যোগের ঘোষণা জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়ারি আটক করা হয়

বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই

মীম আক্তার : বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এয়ার ভাইস মার্শাল (অব.) মোহাম্মদ রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে বার্ধক্যজনিত জটিলতায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক শোক বার্তায় জানায়, এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম ১৯৯৭ সালের জুন থেকে ২০০০ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ১০ম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পরিচালনা পর্ষদ এবং সকল কর্মকর্তা-কর্মচারী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

শোক বার্তায় বলা হয়, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার ভাইস মার্শাল (অব.) মোহাম্মদ রফিকুল ইসলামের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার অবদান বিমান পরিবার চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, বাবা-মেয়ে গুরুতর জখম

বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই

আপডেট টাইম : ১১:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬