ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার : বিমান মন্ত্রী ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন মৃধাবাড়ি থেকে কাজলা সড়ক-ফুটপাত দখলমুক্ত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই

মীম আক্তার : বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এয়ার ভাইস মার্শাল (অব.) মোহাম্মদ রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে বার্ধক্যজনিত জটিলতায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক শোক বার্তায় জানায়, এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম ১৯৯৭ সালের জুন থেকে ২০০০ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ১০ম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পরিচালনা পর্ষদ এবং সকল কর্মকর্তা-কর্মচারী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

শোক বার্তায় বলা হয়, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার ভাইস মার্শাল (অব.) মোহাম্মদ রফিকুল ইসলামের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার অবদান বিমান পরিবার চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা

বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই

আপডেট টাইম : ১১:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬