শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মালিবাগ ফ্লাইওভারে পাঠাও চালককে গলাকেটে হত্যা

  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৩৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং পাঠাওয়ের এক চালককে গলাকেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। নিহতের নাম মিলন (৩৫)। ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার দুপুরে শাহাজানপুর থানার (এসআই) আতিকুর রহমান বলেন, উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার গলায় সাতটি সেলাই দেয়। পরে চিকিৎসকদের নির্দেশে মিলনকে হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার দিকে মারা যান মিলন।

পাঠাও অফিসের তথ্যের বরাত দিয়ৈ এসআই আতিক বলেন, মিলনের লাস্ট কল ছিল ৭ আগস্ট। হয় এর মাঝে সে পাঠাও চালায়নি অথবা চালিয়ে থাকলেও অ্যাপস ছাড়াই যাত্রী পরিবহন করেছে। ঘটনার পর ব্যবহৃত মোটরসাইকেলটিও উধাও। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশ ছিনতাইকারী তাকে ছুরিকাঘাতে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com