শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

‘আল্লাহর দল’ জঙ্গি সংগঠনের চার সদস্য আটক

  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৩৬৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে ‘আল্লাহর দল’ (আল্লাহর সরকার) জঙ্গি সংগঠনের চারজন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৮ আগস্ট) ভোরে দক্ষিণখান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- সিরাজুল, মনির, হাফিজ ও তুরিন। তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম জানান, সম্প্রতি গ্রেফতার হওয়া কথিত ‘আল্লাহর দলে’র সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটক চারজনের মধ্যে দুজন সংগঠনটির শীর্ষ পদে রয়েছেন।

এর আগে চলতি মাসের ১৮ ও ১৯ তারিখে রাজধানীর হাতিরঝিলের ঝিলপাড় এলাকায় অভিযান পরিচালনা করে একই সংগঠনের আরও ৪ জনকে আটক করেছিল র‌্যাব।

বিষয়টি নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানায়, ১৯৯৫ সালে মতিন মেহেদী ওরফে মুমিনুল ইসলাম আল্লাহর দল বা আল্লাহর সরকার সংগঠনটি গড়ে তোলেন। ২০০৪ সালের শেষের দিকে সংগঠনটি জেএমবির সঙ্গে একীভূত হয়। কিন্তু পরে মতিন মেহেদী জেএমবি ছেড়ে আবার আল্লাহর দল নিয়ে সক্রিয় হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com