শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

হিমেশ আরও একটি গান রেকর্ড করলেন রানুর

  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৩৩৭ বার পঠিত

বিনোদন ডেস্ক, সিটিজেন নিউজ: সংগীত ভুবনে এখন আলোচনা কেবল রানু মণ্ডলকে নিয়ে। হঠাৎ করেই জীবনটা বদলে গেছে তার। রানাঘাটের রেলস্টেশনে গান গেয়ে বেড়ানো রানু এখন সবার চোখের মণি। হিমেশের সুরে সিনেমার গান গাওয়ার পর হইচই পড়ে গেছে তাকে নিয়ে।

রানুকে দিয়ে আরও একটি গান রেকর্ড করিয়েছেন হিমেশ। নতুন এই গান রেকর্ডের একটি ভিডিও শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন হিমেশ রেশমিয়া। সেই গান আপলোডের ঘণ্টা তিনেকের মধ্যেই দেড় লাখেরও বেশি ভিউ হয়েছে।
ইনস্টাগ্রাম হিমেশ লিখেছেন, ‘তেরি মেরি কাহানির পর হ্যাপি হার্ডি অ্যান্ড হীরের আর একটি গান ‘আদাত’ রেকর্ড করলেন রানু মন্ডল।’

এই ভিডিওতে দেখা যাচ্ছে, ‘তেরি মেরি কাহানি’ গানের রেকর্ডিংয়ের মতোই রানুর পাশে দাঁড়িয়ে আছেন হিমেশ এবং তাকে উৎসাহিত দিচ্ছেন। তবে এ গান রেকর্ডিংয়ের সময় রানুকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে।

মূলত রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে গাওয়া ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় স্টার হয়ে যান রানু মন্ডল। এ গানই তাকে পৌঁছে দিয়েছে বলিউডের দরজায়।

শুধু তাই নয় সালমান খান ৫৫ লাখ টাকা দামের একটি বাড়ি উপহার দিয়েছেন রানু মণ্ডলকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com