ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন জাহিদ’র সমর্থনে গনসংযোগ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন ইইউর দীর্ঘমেয়াদি বাজেট নিয়ে ফ্রান্স-জার্মানির বিরোধ যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল সরবরাহের কথা ট্রাম্পকে জানিয়েছেন পুতিন: ক্রেমলিন মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী আইসিইয়ের গুলিতে ডোমিনিকান নাগরিক আহত, নিউইয়র্কে বিক্ষোভ মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির খুলনায় হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ বিদ্যুৎ বিপর্যয়ের জেরে পদত্যাগের কয়েক ঘণ্টা পরই ফের প্রধানমন্ত্রী হলেন মৌরিতানিয়ার মোকতার

যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল সরবরাহের কথা ট্রাম্পকে জানিয়েছেন পুতিন: ক্রেমলিন

 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল সরবরাহে তাঁর দেশের প্রস্তুতির কথা জানিয়েছেন। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়ার নেতা যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ডিজেল সরবরাহ বাড়াতে সম্মত হয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।
দুই নেতার মধ্যে আলোচনার বিষয়ে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তেল এবং তেলজাত পণ্য সরবরাহের প্রস্তুতির কথা রাশিয়া পুনর্ব্যক্ত করেছে।’

জ্বালানিবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ৩ লাখ টন, নভেম্বরে ৫ লাখ টন এবং ডিসেম্বরে ১০ লাখ টন ডিজেল সরবরাহ করতে প্রস্তুত মস্কো। এর আগে ট্রাম্প যে সরবরাহ পরিকল্পনার কথা জানিয়েছিলেন, নোভাকের বক্তব্যেও একই পরিমাণের কথা উঠে এসেছে।

রুশ সংবাদ সংস্থাগুলোকে নোভাক বলেন, ‘দীর্ঘ মেয়াদে এই সরবরাহের পরিমাণ প্রতি মাসে ৩০ লাখ টনে পৌঁছাতে পারে।’

রাশিয়ার এ প্রস্তাবের তাৎক্ষণিক সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে অসততার পরিচয়। আমাদের অংশীদারদের কাছ থেকে এমন পদক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। আমার দৃষ্টিতে, এটি একটি দুর্বল সিদ্ধান্ত।’

জেলেনস্কির মতে, এই চুক্তির ফলে ‘রাশিয়ার যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থের জোগান হবে’। তিনি আরও বলেন, ‘এটি শুধু পুতিনকে শক্তিশালী করবে এবং তাঁকে আরও তীব্রভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ দেবে।’

জেলেনস্কি অভিযোগ করেন, শুক্রবার ও শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের বিশেষ দূতদের সঙ্গে ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠকটি মস্কোর সঙ্গে এই চুক্তির আড়াল হিসেবে ব্যবহৃত হয়েছে।

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, টেলিফোনে আলাপকালে পুতিন ও ট্রাম্প ইউক্রেন সংকটের সমাধান, ইরান পরিস্থিতি এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

বাসস/এএফপি/অনু-এমআর/১১৩৫/আরজি
বাসস বিদেশ-১০
মার্কিন-রাশিয়া-ডিজেল-রাজনীতি-পুতিন

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল সরবরাহে তাঁর দেশের প্রস্তুতির কথা জানিয়েছেন। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

  ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল সরবরাহের কথা ট্রাম্পকে জানিয়েছেন পুতিন: ক্রেমলিন

আপডেট টাইম : ১২:২০:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬