ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী আইসিইয়ের গুলিতে ডোমিনিকান নাগরিক আহত, নিউইয়র্কে বিক্ষোভ মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির খুলনায় হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ বিদ্যুৎ বিপর্যয়ের জেরে পদত্যাগের কয়েক ঘণ্টা পরই ফের প্রধানমন্ত্রী হলেন মৌরিতানিয়ার মোকতার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কু/পিয়ে আ/হ/ত করে ৫০ হাজার টাকা ছি/নতাই রিয়াদ বিমানবন্দরে হুথিদের হা/ম/লায় পাইলটসহ নি/হ/ত ৩ চাঁদপুরের মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযানে ৩ জেলে আ/টক তাহিরপুরে কলেজছাত্রীর অভিযোগ ঘিরে নতুন প্রশ্ন, কবে মিলবে ন্যায়বিচার

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হা/ম/লায় পাইলটসহ নি/হ/ত ৩

রিমন হোসেন, সৌদি আরব

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিমানবন্দরের অবকাঠামো ও সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়। এতে কয়েকজন আহতও হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দরে দুটি হামলা
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি হামলার ঘটনা ঘটে। প্রথম হামলায় বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। পরে সৌদি রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে হামলা চালানো হয়।

এতে সৌদিয়া এয়ারলাইন্সের ক্যাপ্টেন হামুদ আলী আল-কালথামিসহ তিন সৌদি নাগরিক নিহত হন। এ ছাড়া বিভিন্ন দেশের নাগরিক ও সৌদি আরবে বসবাসরত কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর, আবার কেউ সামান্য আঘাত পেয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতের মোট সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত উড়োজাহাজে ছিলেন না যাত্রী
নিহত পাইলট ক্যাপ্টেন হামুদ আলী আল-কালথামির মৃত্যুতে শোক জানিয়েছে সৌদিয়া এয়ারলাইন্স।

সংস্থাটি জানিয়েছে, হামলার সময় ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি বিমানবন্দরের মাটিতে অবস্থান করছিল। তখন বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না। ফলে ওই উড়োজাহাজের ঘটনায় কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে উড়োজাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কীভাবে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সৌদি আরবে হামলা বাড়াচ্ছে হুথিরা
সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাতের উত্তেজনার মধ্যেই নতুন এই হামলার ঘটনা ঘটল। এর আগের দিন বুধবারও সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদ বিমানবন্দরে পৃথক হামলার ঘটনায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হন। নিহতদের মধ্যে মরক্কো ও আলজেরিয়ার দুই নারী এবং সুদানের এক নাগরিক ছিলেন।

এ ছাড়া গত সপ্তাহে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমায় ফ্লাইট পরিচালনার বিষয়ে সতর্ক করেন। এক বিবৃতিতে তিনি সৌদি আকাশসীমাকে তাঁদের সামরিক অভিযানের ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, সৌদি আকাশসীমায় ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে বিশ্বের সব বিমান সংস্থাকে আবারও সতর্ক করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হা/ম/লায় পাইলটসহ নি/হ/ত ৩

আপডেট টাইম : ১০:৫৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬