ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী আইসিইয়ের গুলিতে ডোমিনিকান নাগরিক আহত, নিউইয়র্কে বিক্ষোভ মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির খুলনায় হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ বিদ্যুৎ বিপর্যয়ের জেরে পদত্যাগের কয়েক ঘণ্টা পরই ফের প্রধানমন্ত্রী হলেন মৌরিতানিয়ার মোকতার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কু/পিয়ে আ/হ/ত করে ৫০ হাজার টাকা ছি/নতাই রিয়াদ বিমানবন্দরে হুথিদের হা/ম/লায় পাইলটসহ নি/হ/ত ৩ চাঁদপুরের মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযানে ৩ জেলে আ/টক তাহিরপুরে কলেজছাত্রীর অভিযোগ ঘিরে নতুন প্রশ্ন, কবে মিলবে ন্যায়বিচার

চাঁদপুরের মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযানে ৩ জেলে আ/টক

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ চায়না চাইসহ তিন জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ মিটার চায়না চাই জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযান মতলব উত্তর উপজেলার আমিরাবাদ লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকা এবং জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ লঞ্চঘাটের সামনে পরিচালনা করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।

আটক ব্যক্তিরা হলেন-বাবু মোল্লা (২০), জয়নাল আবেদীন (১৯) ও আক্কাস সরদার (৫৮)। এদের বাড়ির মতলব উত্তর উপজেলায়।

শুক্রবার সন্ধ্যায় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রহুল আমিন অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ চায়না চাই ব্যবহার করে মাছ শিকারের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় জালগুলো উদ্ধার করে জব্দ করা হয়েছে।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

চাঁদপুরের মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযানে ৩ জেলে আ/টক

আপডেট টাইম : ১০:৫৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬