ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাইশারীতে সেনাবাহিনীর অ/ভি/যানে ২ হাজার ই/য়া/বা জ/ব্দ মোটর সাইকেল ফেলে পালালো পা/চারকারী ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মনের যত্ন সবার আগে কর্মশালা অনুষ্ঠিত দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার সীমা প্রধান উয়েফা সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা সেফেরিনের ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনীর বিধান অনুসরণ করে আ/সা/মি গ্রে/ফতারের নির্দেশ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত পুরনো রূপে ফিরছে বসিলার ৪০ ফুট খাল, স্থানীয়দের মনে নতুন আশা শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি : ববি হাজ্জাজ সকল বয়সীদের মাঠে যাবার উপযুক্ত পরিবেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য : ক্রীড়া প্রতিমন্ত্রী ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধ,গোডাউন ভেঙে ২০ লাখ টাকার মালামাল লুটের অ/ভি/যোগ

দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার সীমা প্রধান

বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের পরিচিত সামাজিক ও প্রমোশনাল সংগঠন ‘দিয়ামনি ই-কমিউনিকেশন’ আয়োজিত বিশেষ সম্মাননা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি, সফল উদ্যোক্তা এবং গুণী গণমাধ্যমকর্মীদের উৎসাহিত করতে এই বিশেষ সম্মাননার আয়োজন করা হয়।রাজধানীর সেগুনবাগিচার কচিকাচা মিলনায়তনে দেশবরেণ্য তারকা, বিশিষ্ট উদ্যোক্তা এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিতিতে মনোনীতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এবারের আয়োজনে সমাজ সংস্কার, জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য সেবায় বিশেষ ভূমিকা রাখায় গুরুত্ব দেওয়া হয়েছে গণমাধ্যমকর্মীদের। এরই ধারাবাহিকতায়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মহানগরে মাঠপর্যায়ের সাহসী রিপোর্টিংয়ের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস -এর দক্ষ ও প্রতিশ্রুতিশীল সিটি রিপোর্টার সীমা প্রধান।এসময় সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় চ্যানেল এস-এর সিটি রিপোর্টার সীমা প্রধান বলেন, যেকোনো কাজের স্বীকৃতি সবসময়ই আনন্দের এবং এটি পেশাগত দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়। মহানগরের সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর তুলে ধরার এই প্রচেষ্টাকে মূল্যায়ন করার জন্য আমি দিয়ামনি ই-কমিউনিকেশন পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আরও দায়িত্বশীল সাংবাদিকতা করার ক্ষেত্রে এই সম্মাননা আমাকে বড় অনুপ্রেরণা জোগাবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজ বিনির্মাণ ও সত্য প্রকাশে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাঁদের এই কাজের মূল্যায়ন আগামীতে দেশের গণমাধ্যম সেক্টরকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশিষ্টজনদের মিলনমেলার মধ্য দিয়ে শেষ হয় তারকা, উদ্যোক্তা ও সাংবাদিকদের এই চমৎকার আয়োজনটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাইশারীতে সেনাবাহিনীর অ/ভি/যানে ২ হাজার ই/য়া/বা জ/ব্দ মোটর সাইকেল ফেলে পালালো পা/চারকারী

দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার সীমা প্রধান

আপডেট টাইম : ০৮:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬