ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নের লক্ষে তথ্যসংগ্রহকারি ও সুপার ভাইজারদের ফ্যামিলি–কার্ড কার্যক্রম অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।১১ই অক্টোবর দুপুর ২ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম সভাকক্ষে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন পর্যায়ক্রমে বিভিন্ন দিক মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্য সঠিকতা যাচাই – বাছাই দায়িত্ব পালনে প্রশিক্ষণ দেওয়া হয় । এই অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন।
তত্ত্বাবধানে ছিলেন সমাজ সেবা কর্মকর্তা এনামুল কবির এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিএনপির উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি নায়েক আলী সাধারণ সম্পাদক আলহাজ হানজালা , -পৌর সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, তথ্য সংগ্রহ কারী ও সুপারভাইজার প্রমুখ –
আয়োজকেরা জানান ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুল ভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কর্মীদের দক্ষতা বাড়াতে এই অবহিত করণ সভার আয়োজন করা হয়েছে ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















