জেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার দুপুর ২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মন্ত্রণালয়ের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় সুনামগঞ্জ জেলা প্রশাসন। এ কনফারেন্সে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আদিত্য পাল, মোল্লাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, জেলা জুলাই যোদ্ধার আহবায়ক হাফিজুল ইসলাম রাজু, সদর উপজেলার স্কাউট সম্পাদক বুরহান উদ্দিন, বাসস প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















