ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে উন্নয়ন প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা এবং সমন্বয় সভা সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী অনলাইন বিজ্ঞাপনে বিদেশে পাঠানোর প্রলোভন, আরিফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূইয়া গাঁতী ইউনিয়ন নামে নতুন ইউনিয়ন গঠন হতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানে বার্নহামের সমর্থন ‎বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানে বার্নহামের সমর্থন

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।

রোববার ট্রাম্প ঘোষণা করেন, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের  জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। তাঁর এ ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়া এখনো এ সমঝোতার বিষয়টি নিশ্চিত করেনি।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বার্নহাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘সপ্তাহের শেষে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা আরও জোরদার করেছে।’

তিনি বলেন, ‘এটি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলা। এর ফলে তারা শীত ও অন্ধকারের মধ্যে পড়ছেন।’

বার্নহাম আরও বলেন, ‘এখনই কার্যকর হবে—এমন একটি দীর্ঘস্থায়ী জ্বালানি যুদ্ধবিরতির জন্য আজ প্রেসিডেন্ট ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন, যুক্তরাজ্য তাকে জোরালোভাবে সমর্থন করে।’

তিনি জানান, শনিবার জেলেনস্কির সঙ্গে এ বিষয়ে তাঁর আলোচনা হয়েছে। বার্নহাম বলেন, ‘রাশিয়া হামলা বন্ধ করলে ইউক্রেন প্রস্তুত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি ও জ্বালানি তেলের সরবরাহ ফিরিয়ে আনার এটিই সবচেয়ে ভালো পথ।’

ট্রাম্পের এ ঘোষণার দুই দিন আগে তিনি রাশিয়ার ডিজেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা  দেন। এ সিদ্ধান্তে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাদের যুক্তি, এ পদক্ষেপের ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও উৎসাহিত হবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানে বার্নহামের সমর্থন

আপডেট টাইম : ০৩:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬