জেলায় আজ ২ দিনব্যাপী সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা এবং জেলা সমন্বয় সভা শুরু হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সহযোগী সংস্থা আশিকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সভার প্রথম দিন আজ সোমবার সকালে জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
সভায় পিআরএলসি প্রকল্প কো-অর্ডিনেটর নিখিল চাকমা, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার অলোক প্রিয় চাকমা, মানুষের জন্য ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার মং শেচিং মারমা, আশিকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক বিপ্লব চাকমা, প্রগ্রেসিভ সংস্থার পরিচালক সূচরিতা চাকমা এবং স্থানীয় এনজিও সংস্থা আশিকা, হিল ফ্লাওয়ার, টংগ্যা ও প্রগ্রেসিভ সংস্থার প্রকল্প সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সকলের সাথে সমন্বয় করে পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে জনবান্ধব প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















