মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় ভূইয়া গাঁতী নামে নতুন ইউনিয়ন গঠন হতে যাচ্ছে। বেশ কিছু দিন ধরেই নতুন ইউনিয়ন গঠনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক আনন্দ উদ্দীপনা এবং আলোচনা শুরু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় নতুন ইউনিয়ন গঠনে স্থানীয়দের মতামত গ্রহণের জন্য রায়গঞ্জ উপজেলার ভূইয়া গাঁতী বাস স্ট্যান্ড এ গণশুমানি অনুষ্ঠিত হয়।
গণশুনানির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে ঘুরকা ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড এবং চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও নং ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আব্দুল খালেক পাটোয়ারী স্বাক্ষরিত গত ৩০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণের অংশ হিসেবে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আহসানুজ্জামান এবং সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো লুৎফর রহমান।
এছাড়াও গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো শামসুল ইসলাম, উপজেলা সহসভাপতিসহ শামসুল ইসলাম খান, উপজেলা যুব দলের সাবেক সভাপতি মো আব্দুর রাজ্জাক খান। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সচেতন জনসাধারণ।
গণশুনানিতে প্রস্তাবিত নতুন ইউনিয়ন গঠনের জন্য কতোটা যৌক্তিকতা, সুবিধা, স্থানীয় সরকার ব্যবস্থাপনা এবং কতোটা জনসেবা ত্বরান্বিত হবে বা সম্ভাবনা, প্রভাব, স্বমন্বিত হতে পারে তা নিয়ে মতামত গ্রহণ করা হয়।
গণশুনানি অনুষ্ঠিত মানেই প্রস্তাবিত নতুন ইউনিয়ন গঠন হয়ে যাওয়া নয়। স্থানীয় বাসিন্দাদের সার্বিক সুযোগ সুবিধা, জীবন মান , স্থানীয়দের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















