ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড আবুধাবিতে বিলাসবহুল ভিলা কিনলেন হালান্ড ১ম বিভাগ হকি লীগে ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ এসসি’র জয় জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়তে বাংলাদেশকে সহায়তা দেবে ইউএনডিপি: জনপ্রশাসন উপদেষ্টা জুলাই যোদ্ধা শাহিনের পুনর্বাসনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ৯ হাজার রানের ক্লাবে লিটন সিভাসু’তে ২৫ সমবায়ী দই-মাখন-পনির তৈরি প্রশিক্ষণ নিচ্ছেন ধধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়তে বাংলাদেশকে সহায়তা দেবে ইউএনডিপি: জনপ্রশাসন উপদেষ্টা

 যৌথ অংশীদারিত্বের মাধ্যমে দেশে জনবান্ধব, তথ্য-প্রমাণনির্ভর এবং জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জানিয়েছেন, বাংলাদেশে ইউএনডিপির চলমান কার্যক্রম, বিশেষ করে গভর্ন্যান্স ইনোভেশন, পাবলিক সেক্টর সংস্কার, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সাথে অংশীদারিত্বের বিষয়ে কাজ এগিয়ে নেওয়া হবে।

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগস-এর এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জনবান্ধব, তথ্য-প্রমাণনির্ভর এবং জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। এসময় উভয়পক্ষ ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইউএনডিপির অব্যাহত সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি উল্লেখ করেন, ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী।

তিনি আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ইউএনডিপির অব্যাহত সহায়তা প্রয়োজন। একই সাথে বিএনপির নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ বাস্তবায়ন এবং সেবা সহজীকরণ প্রক্রিয়ায় ইউএনডিপির সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা।

ইউএনডিপি বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্রসমূহ এবং সংস্কার এজেন্ডা, বিশেষ করে গভর্ন্যান্স ইনোভেশন, পাবলিক সেক্টর সংস্কার, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং নাগরিক-কেন্দ্রিক সেবা প্রদানে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে।

সভায় ইউএনডিপি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং ইউএনডিপি বাংলাদেশের ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান। এছাড়াও বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড

জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়তে বাংলাদেশকে সহায়তা দেবে ইউএনডিপি: জনপ্রশাসন উপদেষ্টা

আপডেট টাইম : ০৭:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬