ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ মেহেরপুরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক উ. কোরিয়ার উসকানিমূলক পদক্ষেপে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ. কোরিয়ার উলিপুর পৌর শহরে ১১টি পূজামণ্ডপ বিসর্জনে পানি সংকট সু ব্যবস্থা করলেন এমপি গোবিন্দগঞ্জে ৪টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান দিদারুল হক চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬২ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট ধামইরহাটে বাঁশঝাড়ের পাশে থেকে নারীর ম/রদেহ উ/দ্ধার পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মীরপুরের গড়গড়িতে ইউপি সদস্যের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

দারিদ্র্য দূর করে সমতার ভিত্তিতে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দারিদ্র্য দূর করে সমতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সম্ভাবনাময় ভবিষ্যৎ বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১ সেপ্টেম্বর) মালদ্বীপের রাজধানী মালেতে শুরু হওয়া ‘চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট’ এ তিনি এ কথা বলেন। সকালে মালেতে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।
এসডিজির লক্ষ্য পূরণে ‘চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সংসদগুলোর মধ্যে কর্মপরিকল্পনা ও অভিজ্ঞতা বিনিময়ের দ্বার উন্মোচিত হয়েছে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, টেকসই লক্ষ্য (এসডিজি) প্রাধান্য দিয়ে কাজ করছে বাংলাদেশ জাতীয় সংসদ। নীতি ও আইনসহ জাতীয় বাজেট প্রণয়নেও এসডিজিকে গুরুত্ব দেয়া হচ্ছে। এসডিজির বিভিন্ন কম্পোনেন্ট নিবিড় পর্যালোচনা করছেন সংসদ সদস্যরা। সেই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বাজেটের পর্যাপ্ত বরাদ্দ এবং বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনায় মতামত রাখছেন সংসদ সদস্যরা।

এ সম্মেলনে মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদ সভাপতিত্ব করেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সেক্রেটারি জেনারেল মার্টিন চুনগং, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের স্পিকার এ সম্মেলনে অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ওয়াসিকা আয়শা খান এমপি এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দারিদ্র্য দূর করে সমতার ভিত্তিতে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে হবে

আপডেট টাইম : ১২:১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯