চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর ১২তম দিনের রাতে ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬২ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত এ অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের মূল নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা এবং ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















