ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজায় প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হচ্ছে; ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষিতে সহায়তা প্রত্যাশা করছি: অর্থমন্ত্রী অঢেল সম্পদের মালিক একাধিক মামলার আসামি অমিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ নাজপুরের বিরামপুরে উপজেলা মুকুন্দপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ‎ কিশোরগ্যাং কিরন রবি দাশের হামলার শিকার ঋষীধারা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অংকন ব্যাণাজীর কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজায় প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৪ বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১১টার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সালাহউদ্দিন আহমেদের কফিনে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল ও প্রধান হুইপসহ অন্য হুইপগণ মরহুমের কফিনে পুস্পস্তবক অপর্ণ করেন।

এরপর একে একে পানি সস্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্য, হুইপগণ, বর্তমান ও সাবেক সংসদ সদস্যগণ মরহুমের প্রতি শ্রদ্ধা জানান ও নামাজে জানাজায় অংশ নেন।

জানাজার পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ গতকাল রাত ৮টা ১০ মিনিটে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর।

রাজধানী ঢাকার সাবেক এই সংসদ সদস্য ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।

দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এবং শ্যামপুরে লাল মসজিদে বিকাল তিনটায় জানাজা শেষে জুরাইনে বাবার কবরের পাশে সালাহউদ্দিন আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজায় প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা

আপডেট টাইম : ০৫:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬