ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হাকিমপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিজিবির রংপুর ভারপাপ্ত রিজিয়ন কমান্ডার ফেনীতে গত ১০ মাসে ৯৫৭ কোটি টাকার মা/দক ও চোরাচালান জ/ব্দ বিজিবির অবকাশ কালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ই/য়া/বাসহ তিন মা/দক ব্যবসায়ীকে গ্রে/ফতার করেছে ডিবি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ধামইরহাটে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করেন রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স

নওগাঁয় শারদীয় উৎসব উপলক্ষে মানাপের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

মোহাম্মদ সুমন হোসাইন নওগাঁ জেলা প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের (মানাপ) উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও শতাধিক অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নওগাঁ জেলা শাখার কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানাপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকারের নেতৃত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের হাতে শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে বস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানাপের উপদেষ্টা চন্দন কুমার দেব।

এ ছাড়া উপস্থিত ছিলেন মানাপের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান অন্তর, নওগাঁ গণথিয়েটারের সভাপতি সুবল চন্দ্র মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম, নওগাঁ গণবাউলের সভাপতি উজ্জ্বল কুমার মোহন্ত ও সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমানসহ মানাপের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উত্তম সরকার বলেন, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা ২০০৪ সাল থেকে নাট্যচর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের হাকিমপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিজিবির রংপুর ভারপাপ্ত রিজিয়ন কমান্ডার

নওগাঁয় শারদীয় উৎসব উপলক্ষে মানাপের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

আপডেট টাইম : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬