ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে কাস্টমসের আমদানি-রপ্তানি কার্যক্রম ধামইরহাটে ৩১ টি পুজো মন্ডপে দূর্গ পুজো অনুষ্ঠিত হইবে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকর না করার নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর হিলিতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ২০ বিজিবি অধিনায়ক নেত্রকোণায় নদীর চরে শরৎ উৎসব নওগাঁয় শারদীয় উৎসব উপলক্ষে মানাপের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হ/ত্যার বিচার দাবিতে সোচ্চার সাংবাদিক সমাজ, দ্রুত গ্রে/প্তারের আলটিমেটাম গাজীপুরের সফিপুরে সাদাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ওয়াজ মাহফিলের আয়োজন সুন্নাতের সুবাসে মুখরিত হবে দিয়াবাড়ি, ১৮ নভেম্বর শুরু দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ইজতেমা আসন্ন ৮ নং আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী মোঃরিপন হোসেন

নওগাঁয় শারদীয় উৎসব উপলক্ষে মানাপের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

মোহাম্মদ সুমন হোসাইন নওগাঁ জেলা প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের (মানাপ) উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও শতাধিক অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নওগাঁ জেলা শাখার কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানাপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকারের নেতৃত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের হাতে শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে বস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানাপের উপদেষ্টা চন্দন কুমার দেব।

এ ছাড়া উপস্থিত ছিলেন মানাপের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান অন্তর, নওগাঁ গণথিয়েটারের সভাপতি সুবল চন্দ্র মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম, নওগাঁ গণবাউলের সভাপতি উজ্জ্বল কুমার মোহন্ত ও সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমানসহ মানাপের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উত্তম সরকার বলেন, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা ২০০৪ সাল থেকে নাট্যচর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে কাস্টমসের আমদানি-রপ্তানি কার্যক্রম

নওগাঁয় শারদীয় উৎসব উপলক্ষে মানাপের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

আপডেট টাইম : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬