ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে কাস্টমসের আমদানি-রপ্তানি কার্যক্রম ধামইরহাটে ৩১ টি পুজো মন্ডপে দূর্গ পুজো অনুষ্ঠিত হইবে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকর না করার নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর হিলিতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ২০ বিজিবি অধিনায়ক নেত্রকোণায় নদীর চরে শরৎ উৎসব নওগাঁয় শারদীয় উৎসব উপলক্ষে মানাপের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হ/ত্যার বিচার দাবিতে সোচ্চার সাংবাদিক সমাজ, দ্রুত গ্রে/প্তারের আলটিমেটাম গাজীপুরের সফিপুরে সাদাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ওয়াজ মাহফিলের আয়োজন সুন্নাতের সুবাসে মুখরিত হবে দিয়াবাড়ি, ১৮ নভেম্বর শুরু দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ইজতেমা আসন্ন ৮ নং আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী মোঃরিপন হোসেন

নেত্রকোণায় নদীর চরে শরৎ উৎসব

 জেলার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরে কাশবাগানে কথা, কবিতা ও গানে বর্ণাঢ্য ‘শরৎ উৎসব ১৪৩৩’ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে উপজেলার শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সোমেশ্বরী নদীর কাশবাগানে এই উৎসবের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি পলাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শহীদ খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি বিদ্যুৎ সরকার।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে কবি এনামুল হক পলাশ বলেন, জনগণের সংস্কৃতি ছাড়া অন্য কোনো সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে সংস্কৃতির কাল্ট বানানো যাবে না, কিন্তু বাংলাদেশের সংস্কৃতি থেকে তাকে আলাদা করার সুযোগ নেই। রবীন্দ্রনাথের সমালোচনা করা যাবে না এমন কথা নেই। তবে বৌদ্ধ সহজিয়া সাধু, সুফি, চৈতন্য, লালন, রবীন্দ্রনাথ ও নজরুলসহ কাউকেই বাদ দেয়া যাবে না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি লোকান্ত শাওন, কবি অনিন্দ্য জসিম, কবি বকুল মাস্টার, কবি দুনিয়া মামুন ও কবি সজীম সাইমসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ।

শিশুদের মনোজ্ঞ নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ‘সবুজ সুরের সন্ধানে’ সিজন-১-এর শীর্ষ দশে স্থান পাওয়া শিল্পী মিজানুর রহমান কাঞ্চন ও তার দল সংগীত পরিবেশন করেন।

দ্বিতীয়বারের মতো সোমেশ্বরী নদীর চরে আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্যদিয়ে আমন্ত্রিত অতিথিরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে কাস্টমসের আমদানি-রপ্তানি কার্যক্রম

নেত্রকোণায় নদীর চরে শরৎ উৎসব

আপডেট টাইম : ১১:৪৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬