ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম ব্যর্থতা আড়াল করতেই বিরোধী দল রাজপথে নাটক শুরু করেছে: রিজভী রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়নের উদ্যোগ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীকে থামাতে এগিয়ে আসা ব্যক্তিদের প্রশংসায় পুলিশ বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদি আরবের উপসাগরীয় উপকূলে ট্যাংকারে হা/মলা সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়ের সম্পদ ক্রোক-অবরুদ্ধের আদেশ অধিকৃত পশ্চিম তীরে মার্কিন নারী সাংবাদিকের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়ের সম্পদ ক্রোক-অবরুদ্ধের আদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের একটি জমি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

আজ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম গত ১৫ অক্টোবর এ বিষয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে ১৪টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকা লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, আসামি যেকোনো সময় সম্পদ অন্যত্র বিক্রি বা হস্তান্তর করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এতে বিচার শেষে সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব না হলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হতে পারে। এ কারণে ঢাকার নন্দীপাড়া-৫ মৌজায় তার নামে থাকা ০.৭৯৬ শতাংশ জমি ক্রোকের আবেদন করা হয়।

এছাড়া সিটি ব্যাংকের প্রিন্সিপাল অফিস ও বনানী শাখা এবং এনসিসি ব্যাংকের মতিঝিল শাখায় থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করা হয়। এসব হিসাবে দেশি ও বিদেশি মুদ্রায় জমা অর্থের বিবরণ আবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়ের সম্পদ ক্রোক-অবরুদ্ধের আদেশ

আপডেট টাইম : ০১:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬