ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উপজেলার দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে বিরামপুর, প্রতিটি মন্দিরে কড়া নজরদারিতে ওসি আবদুর রাজ্জাক বিপুল পরিমান টাকার যৌন উত্তেজক সিরাপ ও অ/বৈধ কম্বল জব্দ করেছে বিজিবি কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ মেহেরপুরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক উ. কোরিয়ার উসকানিমূলক পদক্ষেপে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ. কোরিয়ার উলিপুর পৌর শহরে ১১টি পূজামণ্ডপ বিসর্জনে পানি সংকট সু ব্যবস্থা করলেন এমপি গোবিন্দগঞ্জে ৪টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান দিদারুল হক চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬২ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট ধামইরহাটে বাঁশঝাড়ের পাশে থেকে নারীর ম/রদেহ উ/দ্ধার

সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ

হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে যশোরের কেশবপুর উপজেলার নিমতলা সর্বজনীন পূজামণ্ডপসহ গৌরীঘোনা ও সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক আয়োজন ও পরিবেশের খোঁজখবর নেওয়ার পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী, পূজামণ্ডপের আয়োজক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে আবুল হোসেন আজাদ বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। ‘ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

এ সময় কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবেন—এটাই প্রত্যাশা। দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনে তিনি দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেশবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আজিজুর রহমান আজিজ। এ সময় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল গফফারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তাঁদের এ সৌজন্য সাক্ষাৎ ও সম্প্রীতির বার্তায় স্থানীয় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উপজেলার দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে বিরামপুর, প্রতিটি মন্দিরে কড়া নজরদারিতে ওসি আবদুর রাজ্জাক

সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ

আপডেট টাইম : ১২:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬