ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২ কমলার চেয়েও বেশি ভিটামিন সি মেলে যে ৫ সহজলভ্য খাবারে অস্ত্রোপচারের আগে না খেয়ে থাকতে বলা হয় কেন? অন্যরকম চরিত্রে, ইয়াশ ও একটি বিড়াল পুরো জুয়েলারি খাতকে দায়ী না করার আহ্বান বাজুসের রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিএনপি সবসময় স্বচ্ছতার মধ্যে কথা বলে ও কাজ করে : রুহুল কবির রিজভী কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি দিনাজপুরের বিরামপুর উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পূনরায় প্রার্থী হতে চান মোঃ নাজির হোসেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জনপ্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সেবা করাই জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, নিজেদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্বে জড়ালে জনগণ, দল ও এলাকার ক্ষতি হবে। তাই সবাইকে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মনোভাব নিয়ে কাজ করতে হবে।

আজ বুধবার মানিকগঞ্জের সিংগাইর, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দেশের বিভিন্ন জেলা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিচ্ছেন। একই সঙ্গে তিনি জনপ্রতিনিধিদের নিজ নিজ জেলায় সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেওয়া, তাদের কোনো সমস্যা রয়েছে কি-না তা চিহ্নিত করা এবং সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

মানিকগঞ্জের মানুষের ভালোবাসা ও নেতাকর্মীদের সহযোগিতায় আজকের অবস্থানে পৌঁছেছেন জানিয়ে আফরোজা খানম বলেন, জনগণের এই আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো।

জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশের মানুষ। দেশকে ভালোবাসি বলেই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে।

মানিকগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে খাদ্যমন্ত্রী বলেন, এ জেলার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক অত্যন্ত চমৎকার। বিভিন্ন পূজামণ্ডপে মুসলিম সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা এই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির বন্ধন ভবিষ্যতেও অক্ষুণ্ন রাখতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সামনে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্য বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে স্থানীয় সমস্যা ও উন্নয়নসংক্রান্ত নানা দাবি তুলে ধরা হয়। মন্ত্রী দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২

জনপ্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৮:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬