ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিএনপি সবসময় স্বচ্ছতার মধ্যে কথা বলে ও কাজ করে : রুহুল কবির রিজভী কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি দিনাজপুরের বিরামপুর উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পূনরায় প্রার্থী হতে চান মোঃ নাজির হোসেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ/র্ষণ ও গর্ভপাতের অ/ভিযোগ, আ/টক ৩ তাহিরপুরে যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন, দুইজনের কারাদণ্ড ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান

রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপির সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. শফিকুল হক মিলন। সম্মানিত অতিথির বক্তব্য দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। নিউ গভ. ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীরা তাদের সাফল্যের মাধ্যমে রাজশাহীর সুনাম বৃদ্ধি করছে। আমি আশা করি, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নিউ গভ. ডিগ্রি কলেজ আমাদের গর্বের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন এবং নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নিউ গভ. ডিগ্রি কলেজকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা, নিউ গভঃ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. রাশেদ করিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক প্রফেসর হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ, সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর জুবাইদুর রহমান আল গালিব সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট টাইম : ০৬:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬