ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২ কমলার চেয়েও বেশি ভিটামিন সি মেলে যে ৫ সহজলভ্য খাবারে অস্ত্রোপচারের আগে না খেয়ে থাকতে বলা হয় কেন? অন্যরকম চরিত্রে, ইয়াশ ও একটি বিড়াল পুরো জুয়েলারি খাতকে দায়ী না করার আহ্বান বাজুসের রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিএনপি সবসময় স্বচ্ছতার মধ্যে কথা বলে ও কাজ করে : রুহুল কবির রিজভী কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি দিনাজপুরের বিরামপুর উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পূনরায় প্রার্থী হতে চান মোঃ নাজির হোসেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অন্যরকম চরিত্রে, ইয়াশ ও একটি বিড়াল

বিনোদন ডেস্ক: কিছু মানুষ জীবনে আসে গল্প হয়ে, আর কিছু মানুষ আসে পুরো গল্পটাই বদলে দিতে! এমনই কৌতুহলোদ্দীপক ও রহস্যময় এক চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে। যে মানুষটির জীবনের গল্প পাল্টে দিতে তিনি হাজির হবেন, তিনি নাজনীন নীহা।

এ সময়ের আলোচিত এই জুটিকে এবার দেখা যাবে ‘তোমার পরে তুমি’ নাটকে।

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এই জুটিকে এবার একসঙ্গে দেখা যাবে বিশেষ নাটক ‘তোমার পরে তুমি’-তে। নাটকটির গল্পে দেখা যায়, জীবনের এক চরম কঠিন ও অন্ধকার মুহূর্তে দাঁড়িয়ে চরম কোনো অঘটন ঘটানোর চেষ্টা করে ‘সারা’ নামের এক তরুণী। ঠিক তখনই অতর্কিতভাবে তার সামনে এসে উপস্থিত হয় এক অপরিচিত যুবক ‘সজল’, যার সঙ্গে রয়েছে একটি পোষা বিড়াল।

সজলের অপ্রত্যাশিত আবির্ভাবে সারা তার আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসে। এতদিন কেবল পোষা বিড়ালটিই ছিল সজলের সার্বক্ষণিক সঙ্গী, কিন্তু ঘটনাক্রমে সেই তালিকায় যুক্ত হয় সারাও। অজানা এক যুবকের হাত ধরে বেঁচে থাকার নতুন দিশা খুঁজে পায় সে, যার মধ্য দিয়ে পুরো গল্পের চিত্রপট অন্যদিকে মোড় নেয়। নাটকে এই রহস্যময় ‘সজল’ চরিত্রেই অভিনয় করেছেন ইয়াশ রোহান, আর ‘সারা’ চরিত্রে রয়েছেন নাজনীন নীহা।

রাসেল পারভেজের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। ‘তোমার পরে তুমি’ নাটকে ইয়াশ ও নীহার পাশাপাশি আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেতা পার্থ শেখকে। এবারই প্রথম এই তিন অভিনয়শিল্পীকে একসঙ্গে একই ফ্রেমে বন্দি হতে দেখবেন দর্শক।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই মুক্তি পাবে নাটকটি। নাটকে একটি রোমান্টিক আবহ তৈরি করতে সংযোজন করা হয়েছে ‘তোমার পিছু’ শিরোনামের একটি গান। নাজির মাহমুদের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন উদীয়মান গায়ক রিয়াদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২

অন্যরকম চরিত্রে, ইয়াশ ও একটি বিড়াল

আপডেট টাইম : ১০:২২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬