সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেলের লাইনে দাঁড়িয়ে নাগেশ্বরীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পুলিশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের উন্নয়নে নবনিযুক্ত জেলা প্রশাসকের অঙ্গীকার প্রথম ধাপে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতর্কের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে : তথ্যমন্ত্রী খুলনার মৃৎশিল্পকে বাঁচাতে প্রশাসনের সহায়তা চান কারিগররা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম ১২ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি

বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি র‌্যালিতে অংশ নিতে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও আশপাশের সড়কে অসংখ্য নেতাকর্মীর ঢল নামে।

‘জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব’, ‘আমাদের মায়ের মুক্তি চাই’, ‘আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেব না’ স্লোগানে নয়াপল্টন এলাকা মুখর করে রাখেন তারা। নেতাকর্মীদের ভিড়ে নয়াপল্টনের পূর্বদিক ফকিরাপুল মোড় থেকে পশ্চিম পাশের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
বিএনপির নারী কর্মীরা র‌্যালিতে অংশ নিতে রঙ-বেরঙের শাড়ি পরে উপস্থিত হয়েছেন। এছাড়া রয়েছে বেশ কয়েকটি ঘোড়ার গাড়ি। পাশাপাশি রয়েছে পিকআপ। ডেঙ্গু প্রতিরোধে ‘সরকারের ব্যর্থতা’র প্রতিবাদে একটি পিকআপে মশারি টাঙানো হয়েছে।

পূর্বঘোষিত এ কর্মসূচিতে অংশ নিতে বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র‌্যালিটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

এদিকে বিএনপির এ কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com