ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস: কমিটি থাকলেও মাঠ প্রস্তুত ছিল না উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক উত্তরায় ট্রাফিক বিভাগের কল্যাণ সভা, পেশাগত দক্ষতায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত মানিক পশারীর জানাজায় অনুপস্থিত, পাঁচ দিন পর মানববন্ধনে মুক্তিযোদ্ধারা সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দলীয় পরিচয় বদল ও ভূমিদস্যুতার অভিযোগ উত্তরখানে তুরাগ নদীর ঘাট থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার ম/রদেহ উ/দ্ধার, পরিবারের দাবি হ/ত্যাকাণ্ড ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ চান রিজভী যৌন হয়রানির মামলায় একজনের তিন বছরের কারাদণ্ড মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

কাতারের অর্থায়নের অভিযোগ তুলে আরব নেতাদের গ্রেপ্তারের দাবি বেন গাভিরের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া আরব দলগুলোর নেতাদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, কাতারের অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে এসব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে তাঁর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেন গভির লেখেন, কাতারের অর্থায়নের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরব দলগুলোর প্রধানদের গ্রেপ্তারের নির্দেশ ইসরাইলের নিরাপত্তা সংস্থা শিন বেতকে ‘আজ সকালেই’ দিতে হবে।

তিনি কয়েকজন মন্ত্রীর তোলা অভিযোগের প্রতি ইঙ্গিত করেন। তাদের দাবি, দলগুলো কাতারের কাছ থেকে অর্থ নিয়েছে। তবে এ অভিযোগেরও কোনো প্রমাণ দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা বিরোধী জোট—কেউই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনে আরব দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস: কমিটি থাকলেও মাঠ প্রস্তুত ছিল না

কাতারের অর্থায়নের অভিযোগ তুলে আরব নেতাদের গ্রেপ্তারের দাবি বেন গাভিরের

আপডেট টাইম : ০৬:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬