বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’ ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৩,৬৩১ জন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ কুড়িগ্রামে অর্থ সংকটে-চিকিৎসার অভাবে কলেজ কর্মচারীর মৃত্যু ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আশুলিয়ার ভাদাইলের পাবনারটেক এলাকা থেকে সালেহা খাতুন (২৭) নামের নারীর লাশটি উদ্ধার করা হয়।

সালেহা সিরাজগঞ্জের চৌহালী থানার দ্বৈত গান্দী গ্রামের মোতালেবের মেয়ে। তিনি পাবনারটেক এলাকায় মাহতাবের বাড়িতে পরিবারে সঙ্গে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই নারীর ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তা ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com