ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আ/গুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়ারু আ/টক জেল হাজতে প্রেরণ ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা নাটোরে স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরীর মিলনমেলা ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’ বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন কেশবপুরে পেট্রোল কেনা নিয়ে বিরোধে হা/মলা: নারী আ/হত, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মুজিবনগর সীমান্তে স্বর্ণের বারসহ আ/টক ২

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম।

এর আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

আটকরা হলেন-মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) ও মাদারের ছেলে জুয়েল হোসেন (৩০)।

গতকাল রোববার দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়ন-৬ এর অধিনায়ক লে.কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের পিলার- ১১০ এর প্রায় ৭শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকায় অবস্থান নেয়। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ব্যাগ হাতে সীমান্তের পথে দুই ব্যক্তিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করে ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটকদের মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

মুজিবনগর সীমান্তে স্বর্ণের বারসহ আ/টক ২

আপডেট টাইম : ১১:২৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬