ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিসভা কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পু/লিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া উল্লাপাড়ায় মরহুমা খালেদা জিয়ার স্মরণে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন এম আকবর আলী বাইশটেকিতে পানির সংকট নিরসনে নতুন পাম্প স্থাপনের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আ/গুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়ারু আ/টক জেল হাজতে প্রেরণ ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা

রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের গুতুলিয়া এলাকার গৃহবধূ ঋতু আক্তারকে (২২) কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২ নভেম্বর সোমবার রাত ৮টার দিকে কাঞ্চন বাজার থেকে বাড়ি ফেরার পথে গুতুলিয়া এলাকার সিরাজুল ইসলামের বাড়ির সামনে তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন।

পুলিশ জানায়, ৬/৭ সদস্যের একদল দুর্বৃত্ত রামদা, চাকু ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে তার গৃহবধূর গতিরোধ করে এবং পরে ঋতু আক্তারকে কুপিয়ে জখম করে। এসময় দুর্বৃত্তরা গৃহবধূ ঋতু আক্তারের স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। একপর্যায়ে ঋতু আক্তারের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে ঋতু আক্তারকে উদ্ধার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এব্যাপারে ঋতু আক্তার বাদী হয়ে ৩জনকে নামীয় ও অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গৃহবধূ ঋতু আক্তারের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিসভা

রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

আপডেট টাইম : ০৬:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬