মো. সুজন আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী দবিরগঞ্জ ফুটবল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাটি আয়োজন ও পরিচালনায় ছিল দবিরগঞ্জ প্রগতি সংঘ।
বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম সরকার এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মো. দুলাল হোসেন।
খেলা উপভোগ করতে মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। নারী ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















