ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে পথরোথ করে মারপিট ছিনতাই, মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি (এফডিএমএন), কক্সবাজার কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু সাধারন সম্পাদক বুলবুল প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে : মাহদী আমিন বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে পথরোথ করে মারপিট ছিনতাই, মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ আসামি দেলোয়ার চেয়ারম্যানের প্রশাসনিক সভায় উপস্থিতি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃ/ত্যু

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের তল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কদমের তল বাজারে বাবর আলীর একটি মুদি দোকান রয়েছে। তারা বাবা-ছেলে মিলে দোকানটি পরিচালনা করেন। মঙ্গলবার দুপুরে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন বাবর আলী। এ সময় বাগুয়া অনন্তপুর থেকে উলিপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন অটোরিকশাটি আটক করেন।নিহতের ভাতিজা মোখলেছুর রহমান কাহার বলেন, অটোরিকশাটি তাদের এলাকার। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অটোরিকশাটি ফেরত দেওয়া হবে।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হয়ে‌ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃ/ত্যু

আপডেট টাইম : ০৮:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬