জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সভায় শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় ও সুষ্ঠুভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























