ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আ/গুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়ারু আ/টক জেল হাজতে প্রেরণ ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা নাটোরে স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরীর মিলনমেলা ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’ বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট নিরসন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব মূলধন ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে ‘অপারেশনাল এক্সপেন্ডিচার’ বা ওপেক্স মডেল চালুর মাধ্যমে সরকার সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

সৌরশক্তি ও জ্বালানি খাত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জ্বালানির বর্তমান সংকট মোকাবিলায় সোলার এনার্জিকে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা নিরসন ও বিনিয়োগ ত্বরান্বিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ-২০২৬’ এবং ২০২৬-২০৩০ মেয়াদের জন্য ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ গ্রহণ করা হয়েছে।

এছাড়া ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ ক্রয়ের বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতির প্রসঙ্গ উল্লেখ করে উপদেষ্টা জানান, গত ২৯ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ইউনিট-১ এর পাওয়ার স্টার্টআপ স্টেজ শুরু হয়েছে। ধাপে ধাপে এটি উৎপাদনে গিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং বর্তমান জ্বালানি সংকটে বড় ধরনের সাপোর্ট দেবে।

বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়ে তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে গত ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৯৩টি তদারকি অভিযান পরিচালনা করেছে এবং বাজার তদারকির মাধ্যমে ১ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণের জন্য দেশব্যাপী ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শুমারি’র তথ্য সংগ্রহের কাজ গত ১ থেকে ২৫ অক্টোবরের মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান উপদেষ্টা।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬