ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​ তৃতীয় স্ত্রী গৌরীকে নিয়ে ঘর ছাড়ছেন আমির! এবার কোথায় চললেন অভিনেতা? ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন তাসকিনের মার্কিন ফার্স্ট লেডিকে বেসামরিক সম্মাননা প্রদান ইউক্রেনের নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) জগন্নাথপুরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

পূর্বধলায় ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি মানসুরা আলম

যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে জেলার পূর্বধলা উপজেলায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।

তিনি তুরস্কে একটি সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশে শিগগিরই গমন করবেন, এজন্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তার পক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রীগুলো তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ক্যারমবোর্ড, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট সেট ও স্কিপিং রোপসহ মোট ১৩ ধরনের সামগ্রী।

সংসদ সদস্যের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেই এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী ও শৃঙ্খলাবোধসম্পন্ন হতে সহায়তা করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান জানান, সংসদ সদস্য মানসুরা আলম তুরস্কে একটি সম্মেলনে যোগদানের জন্য শিগগিরই যাবেন বিধায় আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এবং এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার আহমেদ দর্পন, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন এবং হোগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক হীরা মিয়া।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​

পূর্বধলায় ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি মানসুরা আলম

আপডেট টাইম : ০৮:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬