ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​ তৃতীয় স্ত্রী গৌরীকে নিয়ে ঘর ছাড়ছেন আমির! এবার কোথায় চললেন অভিনেতা? ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন তাসকিনের মার্কিন ফার্স্ট লেডিকে বেসামরিক সম্মাননা প্রদান ইউক্রেনের নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) জগন্নাথপুরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার কাশিয়ানী উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে আয়ান শেখ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু আয়ান শেখ জেলার কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের আকাশ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু আয়ান শেখ নিজেদের বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। এসময় পরিবারের সদস্যরা শিশু আয়ান শেখকে গুরুতর অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৮:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬