ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​ তৃতীয় স্ত্রী গৌরীকে নিয়ে ঘর ছাড়ছেন আমির! এবার কোথায় চললেন অভিনেতা? ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন তাসকিনের মার্কিন ফার্স্ট লেডিকে বেসামরিক সম্মাননা প্রদান ইউক্রেনের নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) জগন্নাথপুরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ লক্ষ্যে সারাদেশের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে উপজেলা ভিত্তিক খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক আইরিন পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে প্রতিটি উপজেলার খসড়া গ্রেডেশন তালিকা ওয়েবসাইটে আপলোডের তারিখ, আপলোডের পর ৩০ কর্মদিবস শেষে প্রাপ্ত অভিযোগের সংখ্যা এবং নিষ্পত্তি করা অভিযোগের সংখ্যা জানাতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, অবশিষ্ট অভিযোগ আগামী সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি পূর্ণাঙ্গ গ্রেডেশন তালিকাসহ আনুষঙ্গিক কাগজপত্র বিভাগীয় উপপরিচালকদের মাধ্যমে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতিসংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যেই এ তথ্য চাওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ

আপডেট টাইম : ০৮:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬